পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের ইসলামী ব্যাংকে গ্রাহকের
পাচারকৃত টাকা ফেরত আনার দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
মঙ্গলবার(০২জুন) দুপুরে পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহসড়কে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,আমরা ইসলামী ব্যাংকে টাকা রেখেছি সেই টাকা কি নিরাপদ। যে টাকা আমানত রেখেছি সেই টাকা কি ফেরত পাব। যেভাবে ব্যাংকের টাকা দিনের পর দিন লোপাট হওয়া শুরু হয়েছ। আমরা সচেতন গ্রাহকরা আতংকিত। এভাবে ব্যাংকের টাকা উধাও হলে আমরা গ্রাহক কি ভাবে এই ব্যাংকে টাকা রাখবো।
তারা আরও বলেন ঢাকায় গতকাল যে ভাবে সচেতন গ্রহকদের উপর নির্যাতন করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
এসময় পঞ্চগড় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের গ্রাহক মো.সাব্বির আহম্মেদ,মাসুদ পারভেজ ও মো.হাসিবুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।