• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
বগুড়ায় আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা মৎস্য খাবার উৎপাদন কারখানায় সিলগালা ছয় পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, গুজব-অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিরোধ নয়, সমঝোতায় সমাধান—ভূরঘাটা-মজিদবাড়ীতে ফিরল স্বস্তি ফুলেল শুভেচ্ছা ও কেক কাটায় বীর মুক্তিযোদ্ধা কামালের জন্মদিন উদযাপন সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানির তারিখ নির্ধারণ পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি অভাবের সংসার থেকে বিসিএস প্রশাসন ক্যাডারে রনি আহমেদ চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

ক্যারিয়ার গঠনে প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে ইবিতে কর্মশালা

আব্দুল হালিম  / ৫৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগ এবং অর্থনীতি ক্লাব সহযোগিতায় ‘পেশাগত দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায়, বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের ৪৩৫ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথী লস্কর, অর্থনীতি ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহ, সুরভি খন্দকার (ইউসিবি ব্যাংক পিএলসি), শাকিল আহমেদ (বাংলাদেশ ব্যাংক), সাগর হোসাইন (৪৪তম বিসিএস, শিক্ষা), সোহাগ হোসাইন (জনতা ব্যাংক পিএলসি) ও ইসমাইল হোসেন (৪৭তম বিসিএস, শিক্ষা) সহ অন্যরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহ বলেন, “ক্যারিয়ার পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনা” শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবে। অর্থনীতি ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে।

অর্থনীতি ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী সংকট ও কর্মসংস্থানের অর্থনীতির পরিবর্তনের প্রেক্ষাপট এবং বিশ্বব্যাপী Artificial super intelligence এর প্রভাব মোকাবেলায় বর্তমান প্রজন্মকে সক্ষম করে তুলতে বিভাগ এবং অর্থনীতি ক্লাবের সমন্বয়ে নেওয়া ধারাবাহিক শিক্ষার্থীবান্ধব কর্মসূচীর অংশ হিসেবে আজকের ক্যারিয়ার গাইড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথী লস্কর বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ সক্ষমতা ও প্রযুক্তিগত জ্ঞান জরুরি। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য সরকারি-বেসরকারি চাকরি, ব্যাংকিং, গবেষণা, কর্পোরেট ও উচ্চশিক্ষাসহ নানা সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে এখন থেকেই নিজেদের দক্ষতা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সচেতন হতে হবে। কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা