• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
তেঁতুলিয়ায় শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ,শিক্ষক পলাতক সেনবাগ ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালুর উদ্যোগ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিক আবেদন জমা শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত

রূপগঞ্জে খাল সংস্কার কাজের উদ্বোধন করেন / প্রশাসনিক চেয়ারম্যান নুরুন্নবী ভূঁইয়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ / ২৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, মজা ও বেদখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও সংস্কার কাজের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় খাল পরিদর্শন শেষে সংস্কার কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ নূরনবী ভুঁইয়া। জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন সংস্কার করে নিরাপদ বসবাস নিশ্চিত করার লক্ষ্যে মোঃ নূরনবী ভুঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে একমাসের মধ্যে এ সংস্কার কাজ শেষ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া, সাইদুর রহমান, সানজিদা সেলিনা, কৃষকদল নেতা মোমেন ভুঁইয়া, সোলায়মান, রোমান মিয়া প্রমুখ।
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নূরনবী ভূঁইয়া বলেন, বেদখল হয়ে যাওয়া খালটি পুনরুদ্ধারের মাধ্যমে সংস্কার কাজ শেষে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করে এলাকাবাসীর দুর্ভোগ নিরসন করা হবে। দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হচ্ছে। খালের পানিতে ময়লা-আবর্জনা জমে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের পাশাপাশি পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগের আশঙ্কা দেখা দিয়েছিল। বিশেষ করে শিশুরা ছিল স্বাস্থ্যঝুঁকিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা