• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
তেঁতুলিয়ায় শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ,শিক্ষক পলাতক সেনবাগ ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালুর উদ্যোগ,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিক আবেদন জমা শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরি, দিশেহারা সিয়াম পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন নয়াপাড়ায় যৌথ অভিযানে হ্নীলার ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন আটক শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিয়ে গুজিয়া কনফিডেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে সুধীজন-গণমাধ্যমের মতবিনিময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম আসাদ সবুজের ঘটনায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় বরগুনা বিএমএসএফ শাখা স্থগিত

তেঁতুলিয়ায় শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ,শিক্ষক পলাতক

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মোঃ হাবিবুল্লাহ আল তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাগুরমারী চৌরাস্তার পমিজউদ্দিন দাখিল মাদরাসার এক শিক্ষার্থীকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে মাদরাসাটির শিক্ষক মাও মো মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষককে শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
অভিযোগের ঘটনায় মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকজন অভিভাবক জানান, ঘটনার পর থেকে তাদের মেয়েরা মাদরাসায় যেতে অনীহা প্রকাশ করছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও তারা শঙ্কিত হয়ে পড়েছেন।
সরেজমিনে মাদরাসা সরে জমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক জামাতের একজন সক্রিয় কর্মী গত নির্বাচনে সে জান্নাতের প্রার্থীর জন্য ভোট চেয়েছে ক্লাসরুমের দরজা বন্ধ করে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তির দাবি জানান।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও শ্রমিক নেতা মুক্তারুল হক মুকু বলেন, ‘মাদরাসার মতো একটি পবিত্র প্রতিষ্ঠানে একজন শিক্ষক কীভাবে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে এমন কর্মকাণ্ডে জড়াতে পারেন—এটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিধি মোতাবেক শাস্তি চাই।’
তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
অভিযোগকারী ওই শিক্ষার্থীর দাবি, মিজানুর রহমান তাকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ানো এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন। তার ভাষ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর দুপুরে শ্রেণিকক্ষে বসে নোট করার সময় কক্ষটি ফাঁকা পেয়ে শিক্ষক দরজা বন্ধ করে দেন এবং সেখানে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। শিক্ষার্থীর দাবি, প্রায় আট মাস ধরে ওই শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে অভিযুক্ত শিক্ষক ঘটনাটি ষড়যন্ত্র বলে দাবি করেন ।
এ বিষয়ে পমিজউদ্দিন দাখিল মাদরাসার সুপার বলেন, ‘বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রশাসনিকভাবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা