• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

রামগঞ্জে মাদক সেবনের অভিযোগ: বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

মোঃমাসুদ রানা মনি,লক্ষ্মীপুর প্রতিনিধি / ২০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতা হলেন উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর নোয়াগাঁও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরন হোসেন।

রামগঞ্জ উপজেলা বিএনপি ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন স্বাক্ষরিত এবং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিরন হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে মিরন হোসেনের মাদক সেবনের অভিযোগসংবলিত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা শেষে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এই সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তির অনুলিপি লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকদের কাছেও পাঠানো হয়েছে।

তবে ভিডিওটির সত্যতা বা অভিযোগের বিষয়ে মিরন হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা