• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline
ডিলারের গুডাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষক বেওয়ারিশ মরদেহ বহনে পৌরসভার ময়লার গাড়ি বোয়ালমারীতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে দুই শতাধিক মানুষের মানববন্ধন সবুজ বাংলাদেশ গড়তে চট্টগ্রামে আইনজীবীদের মাঝে ২ হাজার চারা গাজীপুর মহানগর ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক পদে ফের এস এম ওয়াহিদুল বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ পদে লক্ষ্মীপুরের কৃতী সন্তান আবদুর রহমান খান অভাবকে জয় করে জিপিএ-৫, প্রান্তের উচ্চশিক্ষার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল বেকারি লাইনম্যান তামিমের

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক পরিবারের পাশে সিংড়া প্রশাসন

ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি / ১০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারানো এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ বড়পাড়া গ্রামের কৃষক মো. বাবুল মোল্লার বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে আসবাবপত্রসহ ঘরে থাকা প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে পরিবারটির এক লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বসতঘরের মালামাল হারিয়ে পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। তিনি ক্ষতিগ্রস্ত বসতঘরটি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল মোল্লার হাতে জরুরি সহায়তা হিসেবে দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পরিবারটির দুর্দশা কাটিয়ে উঠতে এবং পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা