• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে, জানালেন শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি / ১৪ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগ বৈঠক করে নির্বাচনের সময়সূচি ও নির্বাচন অনুষ্ঠানের ক্রম নির্ধারণ করবে।

তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড়, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।

শ্রীমঙ্গলের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে মীর শাহে আলম বলেন, শহরের বাইরে সরকারি জায়গায় একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। ওই প্ল্যান্টে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে পরামর্শ দিতে আগামী ১৫ দিনের মধ্যে ইংল্যান্ড থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রণালয়ের একজন বিশেষজ্ঞকে শ্রীমঙ্গলে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাস পর প্রতিটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পর্যালোচনা করে তারা সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা যাচাই করা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, বিসিবি পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা