• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
ইনার সার্কুলার রিং রোডে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা

মৎস্য পক্ষ উপলক্ষে ঘাটাইলে র‍্যালি, পোনা মাছ অবমুক্ত ও সম্মাননা

ফারুক আহমেদ (ঘাটাইল) / ২৮ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোখছেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা এবং বিআরডিবির চেয়ারম্যান হারুন অর রশীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা আশাদুজ্জামান শামস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা