• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব

নান্দাইলে আন্টি ডেকে ঘরে ঢুকে ডাকাতি 

Reporter Name / ৪৫ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মোঃ গোলাম মোস্তফা নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১ নং বীরবেতাগৈর ইউনিয়নে উক্ত ডাকাতির ঘটনা ঘটে।

০৯ জুলাই/২৬ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ০৯ ঘটিকার দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মনিত সদস্য ও মাধ্যমিক শিক্ষক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি একে এম মাসুম খানের বাড়িতে এঘটনা ঘটে। সরেজমিন গেলে প্রত‌্যক্ষদর্শী ও ভুক্তভোগী মাসুম খানের স্ত্রী জানান রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে আমাকে আন্টি ডেকে দরজা খুলতে বললে জানালার গ্ৰীল দিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার আগেই পিছন দিক দিয়ে আমার মেয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে তারা ১০/১২ জন ঘরে ঢুকে আমাদের গলায় ছুরি ধরে ও ঘরের সব লাইট অফ করে দেয় এবং বন্দুকের গুলির ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।এক পর্যায়ে বাধ্য হয়ে সুকেস ও স্টিলের আলমারি খুলে দিলে নগদ এক লক্ষ টাকা ও দুইটি গলার চেইন চার জোড়া কানের দুল ও হাতের বালা সহ প্রায় সাত ভরি স্বর্ণের অলংকার নিয়ে যায়। এ কে এম মাসুম খান জানান ঘটনার সময় আমি মধুপুর বাজারে থাকায় পরে আমাকে ফোন করলে বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর ডাক চিৎকারে এলাকার মানুষজন জড়ো হয়েছে এবং আমার ঘর থেকে নগদ এক লক্ষ টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণের অলংকার নিয়ে যায়। তাৎক্ষণিক নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ কে ফোন দিলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।১ নং বীরবেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মজিবুর রহমান বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। প্রশাসনের নিকট সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে ফোন দিলে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং লিখিত অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

মোঃ গোলাম মোস্তফা

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি

০১৭১৩৫৬৪৪৩৬

১১/০৭/২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা