• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব

দাউদকান্দিতে অজ্ঞাত যানবাহনের চাপায় নিহত ১, পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে হাইওয়ে পুলিশ

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

এ কে এম আজাদ স্টাফ রিপোর্টার 

 

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা একটি যানবাহনের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) রাত আনুমানিক ১টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার টামটা এলাকার রিলাইভেল পাম্পের বিপরীতে, মহাসড়কের প্রায় ৫০ গজ পশ্চিম পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মোবাইল-১ টিমের দায়িত্বপ্রাপ্ত অফিসার সার্জেন্ট মোঃ জুলকার নাদিম ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেন। নিহত ব্যক্তি একজন পুরুষ এবং তার আনুমানিক বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

রাত গভীর হওয়ায় এবং নিহতের কাছে কোনো পরিচয়পত্র না থাকায় এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির শিকদার নিহত ব্যক্তির পরিচয় শনাক্তকরণে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

যদি কেউ নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তাহলে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা