• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

চিতলমারী জামায়াতের ওয়ার্ড সভাপতি মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারীতে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে জুস কেনাকে কেন্দ্র করে তুচ্ছ তর্কের জেরে মুজাহিদ মোল্লা (৪০) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ০৭ টার দিকে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে মুজাহিদ মোল্লার নিজ বাড়ির সামনের দোকানে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি মুজাহিদের দোকান থেকে একটি জুস কেনেন। জুসটি ভালো নয় বলে বাইজিদ অভিযোগ করলে দোকানদার মুজাহিদ নিজেই সেটি খেয়ে দেখেন এবং বলেন যে এটি ভালো আছে। এই নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাইজিদ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ‘হাসুয়া’ (দেশীয় অস্ত্র) দিয়ে মুজাহিদের গলায় কোপ দিলে উক্ত কোপে মুজাজিদ নিহত হয়ন ।নিহত মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে চিতলমারী উপজেলা জামায়াতের আমির জানিয়েছেন,তিনি আরো জানিয়েছেন ঘাতক বাইজিদ একজন সন্ত্রাসী ও নিষিদ্ধ আওয়ামীলীগ কর্মী।
ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত বাইজিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন যে, ঘাতককে গ্রেফতার করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও মুজাহিদ হত্যার বিচার দাবি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা