• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের

মোঃ হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬


মোঃ হাবিব ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামে দুই পরিবারের জমি বিরোধকে কেন্দ্র করে প্রায় ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলমান এই বিরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল ওই পথটি। তবে জমি নিয়ে বিরোধের জেরে বর্তমানে রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

অভিযোগ রয়েছে, মৃত নুর উদ্দিনের ছেলে রফিকুল, তোফাজ্জল ও ফয়জুল এবং রফিকুলের ছেলে আজিজুল সহ  স্থানীয় প্রভাব ও ভয়ভীতি দেখিয়ে মৃত সমির উদ্দিনের ছেলে আশরাফ আলী, মোশারুল হক ও জাকির  হোসেনের যৌথভাবে রাস্তার জন্য ক্রয়কৃত জমি দখলে রেখেছেন।

এ বিষয়ে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা বিভিন্ন অজুহাতে সেই মীমাংসা মানতে রাজি হননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সোমবার (১৮মে)  ওই জমির ওপর বাঁশ দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করা হলে স্থানীয় বাসিন্দা ও সমির উদ্দিনের ছেলেরা বাধা দেন। এ সময় তাদের ভয়ভীতি দেখানো হয় এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আশরাফ আলী ও মোশারুল  হক জানান, আজিজুল সহ তাদের পরিবারের  সদস্যরা  বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে আমাদের ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে । আমরা নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। বর্তমানে ১৭৭/ ২১ নং  বালিয়াডাঙ্গী কোর্টে   একটি সিভিল মামলা চলমান রয়েছে। লিগ্যাল অফিসে একাধিকবার হাজিরার দিন ধার্য হলেও প্রতিপক্ষ বিভিন্নভাবে সময়ক্ষেপণ করছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা স্বাধীনতার পর থেকেই এই রাস্তা ব্যবহার করে আসছি। দুই পরিবারের বিরোধের কারণে হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩০টি পরিবার দুর্ভোগে পড়েছে। গত ১০ বছর ধরে আমরা ভোগান্তির মধ্যে আছি। দ্রুত এই বিরোধের সমাধান চাই।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা