• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫ 

মোঃ নুরুজ্জামান বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোঃ নুরুজ্জামান বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও):
দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব কার্যক্রম চালু হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাইনী চিকিৎসক সংকট, অ্যানেসথেসিয়া ও প্রয়োজনীয় জনবলের অভাবে সিজার কার্যক্রম বন্ধ ছিল। ফলে উপজেলার গর্ভবতী মায়েদের জরুরি প্রসব সেবার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে যেতে হতো। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়তেন রোগী ও স্বজনরা।
পুনরায় চালু হওয়া এ কার্যক্রমের প্রথম সিজার সম্পন্ন করেন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্মৃতি হক। এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
সিজার কার্যক্রম চালু উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান। তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিভিল সার্জন ডা. আনিছুর রহমান বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ মাতৃসেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। বালিয়াডাঙ্গীতে পুনরায় সিজার কার্যক্রম চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি হাসপাতালে পুনরায় সিজার সেবা চালু হওয়ায় স্বল্প খরচে নিরাপদ চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে এবং দরিদ্র পরিবারের ভোগান্তি অনেকাংশে কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা