• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের চলমান বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ১০ কেজি গাঁজাসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে মাদক মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন আশিকুর রহমান (২৯), পিতা- হাফিজুর রহমান, মাতা- মোসা. আয়েশা আক্তার, গ্রাম- বাদঘাটা, শ্যামনগর সদর ইউনিয়ন, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা এবং আব্দুর রহমান ওরফে আব্দুর রব (৩৮), পিতা- মৃত আব্বাস মিয়া, মাতা- মৃত রমিজা, গ্রাম- বাদঘাটা, শ্যামনগর সদর ইউনিয়ন, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, বিশেষ অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে বাবুল সরকার (৪২), পিতা- বাচ্চু সরকার, মাতা- হাসিনা, গ্রাম- দাড়িয়াপুর, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা