• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নিখোঁজের কয়েক ঘণ্টা পর টেকনাফে উদ্ধার দুই কিশোর-কিশোরী

জামাল উদ্দিন / ৭২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের টেকনাফে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথা থেকে নিখোঁজ এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৬ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথায় দুই অপরিচিত কিশোর-কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করেন। খবর পেয়ে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

  • প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান ও তথ্য যাচাই শেষে উদ্ধার হওয়া রোহিঙ্গা কিশোরের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম জমির হোসেন (১৫)। সে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা। অপরদিকে উদ্ধার হওয়া কিশোরী মরিয়মের (১৪) বাড়ি চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার বদ্দারহাট বাস টার্মিনালসংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডে।

রিপোর্ট অনুযায়ী, তারা দুজনই শুক্রবার সকাল আনুমানিক ১০টা থেকে নিখোঁজ ছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর রাত আনুমানিক ৮টায় জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের কাছে এবং মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা