• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সব ধর্মের মানুষের সহাবস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে: আসলাম চৌধুরী

রমিজ আলী / ৮৪ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকার নাথপাড়া দুর্গাপূজামণ্ডপে একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করা হবে। কোনো ধর্মেই খারাপ কাজের শিক্ষা দেওয়া হয় না। সব ধর্মেই সৎ কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বসবাস করতে হবে।

তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের অংশগ্রহণ ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে দক্ষ করে তুলতে পারলে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে একযুগ পূর্তি উপলক্ষে পূজামণ্ডপে আগত বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

উপজেলা জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিব চতুর্দশী মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা