• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

চট্টগ্রাম বন্দর রক্ষার দাবিতে মশাল হাতে রাজপথে আন্দোলনকারীরা

মফিদুল ইসলাম সরকার / ৭৩ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এবং ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন।  (৮অক্টোবর, ২০২৬) সন্ধ্যা ৭.০০ মিনিটে পুরানা পল্টন মোড় থেকে মিছিল শুরু হয়ে নয়াপল্টন কাকরাইল এলাকা ঘুরে পুনরায় পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের আহ্বায়ক ডা. আবু সাঈদের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের সদস্য সচিব ও বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা মূর্মু, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম চন্দ্র শীল, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান কৌশলগত স্থাপনা। দীর্ঘ ১৫ বছরের জন্য এনসিটি ও সংশ্লিষ্ট অবকাঠামো বিদেশি অপারেটরের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী এবং দেশের সার্বভৌম অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করবে। জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সম্পদ বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার যে কোনো উদ্যোগ দেশবাসী মেনে নেবে না। সমাবেশে বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। জাতীয় স্বার্থ ও বন্দর রক্ষার প্রশ্নে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে ডা. আবু সাঈদ বলেন, “চট্টগ্রাম বন্দরসহ জাতীয় কৌশলগত সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সাম্রাজ্যবাদী ও জাতীয় স্বার্থবিরোধী। চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা বন্দর রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের লড়াইয়ে সংহতি জানাই। এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে জাতীয় সম্পদ রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা