• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট

ইসলামী আন্দোলন বাংলাদেশের ধুনট উপজেলা শাখায় নতুন নেতৃত্ব

আশরাফুদ্দীন আল আজাদ / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেনের সভাপতিত্বে অধিবেশনটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ শাহীন আলম।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।

এ ছাড়া জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদসহ শুরা কমিটির সদস্যরা অধিবেশনে উপস্থিত ছিলেন।

অধিবেশনে শুরা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়। এতে মুফতী আব্দুস সবুরকে সভাপতি, মুহাম্মদ শাহীন আলমকে সেক্রেটারি এবং লিয়াকত আলী পর্বতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন বলে অধিবেশনে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা