• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া দলীয় কোন্দলে এনসিপি ছাড়লেন নোয়াখালী-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগের তীর নিজাম ও হান্নান মাসুদের বিরুদ্ধে কুয়াকাটায় রাসপূর্ণিমার সমাপ্তি, পর্যটক কম থাকায় হতাশ ব্যবসায়ীরা একসময়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এখন অবহেলায়, হারাচ্ছে মধুটিলার সৌন্দর্য ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব রয়টার্সের প্রতিবেদনে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান, শেখ হাসিনা সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সানন্দা বিল যেন লাল শাপলার স্বর্গ, ভোরের আলোয় মুগ্ধতার আবেশ তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী

চলনবিলের কৃষি ও মৎস্য খাতকে এগিয়ে নিতে কাজ করছি: আনু এমপি

এমরান আলী রানা / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, চলনবিলের মৎস্য ও কৃষিখাতের উন্নয়নে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সিংড়ার সার্বিক উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিংড়া উপজেলা মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেন, “চলনবিলের মৎস্য ও কৃষিকে এগিয়ে নিতে কাজ করছি। সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি। নির্বাচনের আগে আমরা যেসব কথা দিয়েছিলাম, সেগুলো এখন বাস্তবায়ন করছি।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ঋণ মওকুফ করেছেন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। তার ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, দেশের ইতিহাসে তা বিরল।

দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আনু এমপি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।

এ সময় বক্তব্য দেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, চামারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুল ইসলাম শেখ, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদৎ হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা