• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রয়োজন আর ও কার্যকর উদ্যোগ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বড়দাপ উত্তর ঘোষপাড়ার দামোদর মাস ও কার্তিকব্রত সমাপনী অনুষ্ঠান শুক্রবার বাঁশবাড়িয়ায় কাজী মহিউদ্দিনকে ঘিরে বিএনপির ঐক্যবদ্ধ অবস্থান, চেয়ারম্যান পদে সমর্থন এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া দলীয় কোন্দলে এনসিপি ছাড়লেন নোয়াখালী-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগের তীর নিজাম ও হান্নান মাসুদের বিরুদ্ধে কুয়াকাটায় রাসপূর্ণিমার সমাপ্তি, পর্যটক কম থাকায় হতাশ ব্যবসায়ীরা একসময়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এখন অবহেলায়, হারাচ্ছে মধুটিলার সৌন্দর্য ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব রয়টার্সের প্রতিবেদনে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান, শেখ হাসিনা

কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রয়োজন আর ও কার্যকর উদ্যোগ

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ-আল আমিন,ঝিনাইগাতী, শেরপুর:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষির রয়েছে ব্যাপক সম্ভাবনা। এ উপজেলার অসংখ্য মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। ধান চাষের পাশাপাশি শীতকালীন সবজি উৎপাদনেও এগিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা, শিম, লাউসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

তবে কৃষির এই সম্ভাবনাকে কাজে লাগাতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কৃষকরা। উৎপাদন খরচ বৃদ্ধি, উন্নতমানের বীজ ও সারের মূল্য, সেচব্যবস্থার সমস্যা, রোগবালাই এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়া তাদের অন্যতম সমস্যা।

কৃষকদের এসব সমস্যা নিরসনে উপজেলা কৃষি বিভাগের আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকারি প্রণোদনা, উন্নতমানের বীজ ও সার সরবরাহ, আধুনিক কৃষিপদ্ধতির ওপর প্রশিক্ষণ এবং নিয়মিত মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিশ্চিত করা জরুরি।

পাশাপাশি উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন, কৃষকদের সরাসরি বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদানের ব্যবস্থা করা হলে কৃষকরা আরও উৎসাহিত হবেন। কৃষিপণ্যের পরিবহনব্যবস্থা উন্নত করা এবং বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

কৃষকরা মনে করেন, সরকারি সহযোগিতা, কৃষি বিভাগের আন্তরিকতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ঝিনাইগাতীর কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এতে কৃষকের আর্থিক সচ্ছলতা বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, কৃষি সমৃদ্ধ হলেই এগিয়ে যাবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা