• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া দলীয় কোন্দলে এনসিপি ছাড়লেন নোয়াখালী-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগের তীর নিজাম ও হান্নান মাসুদের বিরুদ্ধে কুয়াকাটায় রাসপূর্ণিমার সমাপ্তি, পর্যটক কম থাকায় হতাশ ব্যবসায়ীরা একসময়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এখন অবহেলায়, হারাচ্ছে মধুটিলার সৌন্দর্য ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব রয়টার্সের প্রতিবেদনে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান, শেখ হাসিনা সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সানন্দা বিল যেন লাল শাপলার স্বর্গ, ভোরের আলোয় মুগ্ধতার আবেশ তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী

ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব

গোকুল চন্দ্র রায় / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তনগর শ্রীশ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মাসব্যাপী রাস মেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় মহোৎসবকে ঘিরে পুরো কান্তনগর এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর আগমনে মুখরিত হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ—এমন প্রত্যাশা আয়োজকদের।

মহারাজা প্রাণনাথের সময়কাল থেকে চলে আসা এ রাস উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। অপূর্ব স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন টেরাকোটা শিল্পে সমৃদ্ধ কান্তজীউ মন্দিরকে ঘিরে প্রতিবছর এ উৎসব দেশ-বিদেশের মানুষের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

এর আগে গত (২২ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তায় পালকিতে করে শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ যুগলবিগ্রহ কান্তনগর মন্দিরে পৌঁছানো হয়। এরপর থেকেই রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

মাসব্যাপী এ পবিত্র আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও সংযম বজায় রেখে সকল সনাতন ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা