• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যের উপস্থিতিতে সভা রাফি সভাপতি, সাদ সম্পাদক; ইবিতে ঢাকা জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমিয়ে সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ধুনটে ফুটপাত দখলবিরোধী অভিযান কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কটিয়াদী মডেল থানার রফিকুল ইসলাম শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: শ্রীপুরে এমপি বাচ্চু গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বারহাট্টায় নতুন উদ্যোগ, উদ্বোধন করলেন এমপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে পীরগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল

দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী

মোহাম্মদ হোসাইন / ১২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনার জন্য কক্সবাজারের আইনজীবী অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীকে এডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে জারি করা এক চিঠির মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুদকের মামলাসমূহ পরিচালনার জন্য সংশ্লিষ্ট আবেদন এবং কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে তাঁকে এডহক ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী কমিশনের নির্ধারিত হারে সম্মানী পাবেন। দায়িত্ব পালনকালে তিনি কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী দুদকের তদন্ত ও তদারকিসংশ্লিষ্ট কর্মকর্তাদের এফিডেভিট প্রস্তুত এবং চার্জশিট দাখিলের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। তাঁর দায়িত্ব পালনের কাজ মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দুদকের উপপরিচালক (প্রসিকিউশন) নাসিমা তানজিদার মুনমুন স্বাক্ষরিত ওই নিয়োগপত্রে দায়িত্ব পালনের বিভিন্ন শর্ত ও নির্দেশনা উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা