• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যের উপস্থিতিতে সভা রাফি সভাপতি, সাদ সম্পাদক; ইবিতে ঢাকা জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমিয়ে সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ধুনটে ফুটপাত দখলবিরোধী অভিযান কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কটিয়াদী মডেল থানার রফিকুল ইসলাম শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: শ্রীপুরে এমপি বাচ্চু গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বারহাট্টায় নতুন উদ্যোগ, উদ্বোধন করলেন এমপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে পীরগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল

মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যের উপস্থিতিতে সভা

সারওয়ার কামাল / ১৯ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন-মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী, মহেশখালী থানার ওসি তদন্ত মোঃ নাছির উদ্দীন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার বনি আমিন জনি, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি হোবাইব সজীব, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির ও কোস্টগার্ড কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সভায় উপজেলার ইজিবাইক টমটম, মহেশখালী ঘাটের হয়রানিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলার জননিরাপত্তা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা