• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যের উপস্থিতিতে সভা রাফি সভাপতি, সাদ সম্পাদক; ইবিতে ঢাকা জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমিয়ে সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ধুনটে ফুটপাত দখলবিরোধী অভিযান কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কটিয়াদী মডেল থানার রফিকুল ইসলাম শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: শ্রীপুরে এমপি বাচ্চু গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বারহাট্টায় নতুন উদ্যোগ, উদ্বোধন করলেন এমপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে পীরগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল

রাফি সভাপতি, সাদ সম্পাদক; ইবিতে ঢাকা জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আব্দুল হালিম.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ঢাকা জেলা কল্যাণ সমিতির ২০২৬–২০২৭ কার্যবর্ষের সভাপতি হিসেবে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রাফি অয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফী বিভাগের ২০২১-২২ শিক্ষবর্ষের সাদ ওসমানসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেছে।

(২১ নভেম্বর) সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলীনুর রহমান, উপদেষ্টামণ্ডলীসহ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মতিতে কমিটি সদস্যদের নাম ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রওনক খানসহ, বর্ণালী দাস বর্ণা ও শাকির আহমেদ রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক আরিফ আল হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইশমাম ইবনে শরীফ, অর্থ সম্পাদক আসিফ মিয়া এবং উপ-অর্থ সম্পাদক সামিহা তাসনিম এছাড়াও জেলার অন্যান্য শিক্ষর্থীদেরব বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

নব্য সাধারণ সম্পাদক বলেন,” সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে শুধু পদ অর্জন নয়, বরং দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।

এছাড়াও, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা,পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল, মানবিক ও শিক্ষার্থীবান্ধব করে তোলা।”

সভাপতি রাফি বলেন,” শিক্ষার্থীদের কল্যাণ, সামাজিক দায়বদ্ধতা এবং ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কনটেন্ট, মিডিয়া, ক্রিয়েশন ও খেলাধুলা বিষয়ক টিম গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে চাই।আমি আশাবাদী, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে আমরা একটি ঐক্যবদ্ধ, প্রাণবন্ত ও কার্যকর সংগঠন গড়ে তুলতে পারবো”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা