• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া দলীয় কোন্দলে এনসিপি ছাড়লেন নোয়াখালী-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগের তীর নিজাম ও হান্নান মাসুদের বিরুদ্ধে কুয়াকাটায় রাসপূর্ণিমার সমাপ্তি, পর্যটক কম থাকায় হতাশ ব্যবসায়ীরা একসময়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এখন অবহেলায়, হারাচ্ছে মধুটিলার সৌন্দর্য ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব রয়টার্সের প্রতিবেদনে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান, শেখ হাসিনা সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সানন্দা বিল যেন লাল শাপলার স্বর্গ, ভোরের আলোয় মুগ্ধতার আবেশ তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী

সানন্দা বিল যেন লাল শাপলার স্বর্গ, ভোরের আলোয় মুগ্ধতার আবেশ

তিমির বনিক / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের সানন্দা বিল শীতের শুরুতেই লাল শাপলার সমারোহে পর্যটকদের আকর্ষণ হয়ে উঠেছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা বিলের সৌন্দর্য দেখতে আসছেন। বিলজুড়ে নৌকায় ঘুরে বেড়ানো এবং ছবি-ভিডিও ধারণ করতে দেখা যায় অনেকজনকে।

শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে অবস্থিত সানন্দা বিলটি হাইল হাওরের ১৩১টি বিলের অন্যতম বড় বিল। গত বছর থেকে এটি ‘শাপলা বিল’ নামে পরিচিতি পেয়েছে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের এ বিলে শাপলা দেখতে ভোরে আসার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা; তাঁদের ভাষ্য, রাতে ফোটা শাপলার প্রকৃত সৌন্দর্য সকালে বেশি উপভোগ করা যায়। বিল ঘুরে দেখতে স্থানীয় মাঝিরা ১৫ থেকে ২০টি নৌকা চালান।

শাপলা বিল ঘিরে দর্শনার্থীদের আনাগোনায় স্থানীয় নৌকার মাঝি, অটোরিকশাচালক এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীও লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কেউ কেউ ফুল ছিঁড়ে নিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা দর্শনার্থীদের ফুল না ছেঁড়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা