• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রয়োজন আর ও কার্যকর উদ্যোগ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বড়দাপ উত্তর ঘোষপাড়ার দামোদর মাস ও কার্তিকব্রত সমাপনী অনুষ্ঠান শুক্রবার বাঁশবাড়িয়ায় কাজী মহিউদ্দিনকে ঘিরে বিএনপির ঐক্যবদ্ধ অবস্থান, চেয়ারম্যান পদে সমর্থন এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া দলীয় কোন্দলে এনসিপি ছাড়লেন নোয়াখালী-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগের তীর নিজাম ও হান্নান মাসুদের বিরুদ্ধে কুয়াকাটায় রাসপূর্ণিমার সমাপ্তি, পর্যটক কম থাকায় হতাশ ব্যবসায়ীরা একসময়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এখন অবহেলায়, হারাচ্ছে মধুটিলার সৌন্দর্য ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব রয়টার্সের প্রতিবেদনে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান, শেখ হাসিনা

বাঁশবাড়িয়ায় কাজী মহিউদ্দিনকে ঘিরে বিএনপির ঐক্যবদ্ধ অবস্থান, চেয়ারম্যান পদে সমর্থন

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মো:রমিজ আলী,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোঃ মহিউদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্যের মাধ্যমে তাঁর প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

বাঁশবাড়িয়ার কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ কাজী মোঃ মহিউদ্দিনকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব ও বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী কাজী মোঃ মহিউদ্দিন। এতে সভাপতিত্ব করেন বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক সমীর।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি একরাম উল্লাহ নয়ন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক সহ-সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ফারুক, ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী বদর উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল হারুন, বিএনপি নেতা বেলাল হোসেন, ইউসুফ আজাদ ও আবু সাহিদ শাহজাদা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সিকদার, বিএনপি নেতা সেলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতী দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাঁশবাড়িয়া ইউনিয়নের উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক অগ্রগতির স্বার্থে যোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে কাজী মোঃ মহিউদ্দিনের রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষানুরাগী ভূমিকা ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাঁকে চেয়ারম্যান পদে সমর্থন জানান বক্তারা।

তাঁরা আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে কাজী মোঃ মহিউদ্দিনকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় নেতাকর্মীদের বক্তব্য ও সমর্থনের মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাঁশবাড়িয়ায় কাজী মোঃ মহিউদ্দিনের প্রার্থিতার পক্ষে বিএনপির নেতাকর্মীদের অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা