হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড়দাপ উত্তর ঘোষপাড়ার আটোয়ারী কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে দামোদর মাস ও কার্তিকব্রত সমাপ্তি উপলক্ষে ব্রত সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর ২০২৬, রোজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন রাধাগোবিন্দ সম্প্রদায় (নিজদল)-এর মাস্টার বিশ্বনাথ সেন।
ধর্মীয় আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা তপন কুমার ঘোষ, আটোয়ারী থানার এসআই অলকেশ প্রভু এবং বড়দাপ উত্তর ঘোষপাড়া হরি মন্দিরের সেবায়েত ও গীতা পাঠক দয়াল ঘোষ।
ধর্মীয় আলোচনা ও কীর্তন পরিবেশনা শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অত্র মন্দিরের সাংগঠনিক সম্পাদক হিরু রঞ্জন ঘোষ ও মিঠুন চন্দ্র ঘোষ (অন্তর)।
আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও এলাকাবাসীকে যথাসময়ে উপস্থিত থেকে ধর্মীয় এ আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক নিমন্ত্রণ জানানো হয়েছে।