• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রয়োজন আর ও কার্যকর উদ্যোগ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বড়দাপ উত্তর ঘোষপাড়ার দামোদর মাস ও কার্তিকব্রত সমাপনী অনুষ্ঠান শুক্রবার বাঁশবাড়িয়ায় কাজী মহিউদ্দিনকে ঘিরে বিএনপির ঐক্যবদ্ধ অবস্থান, চেয়ারম্যান পদে সমর্থন এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া দলীয় কোন্দলে এনসিপি ছাড়লেন নোয়াখালী-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগের তীর নিজাম ও হান্নান মাসুদের বিরুদ্ধে কুয়াকাটায় রাসপূর্ণিমার সমাপ্তি, পর্যটক কম থাকায় হতাশ ব্যবসায়ীরা একসময়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এখন অবহেলায়, হারাচ্ছে মধুটিলার সৌন্দর্য ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব রয়টার্সের প্রতিবেদনে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান, শেখ হাসিনা

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর গাছা থানা বোর্ড বাজা কুনিরা তারগাছ এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়৷ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মৃত্যুর গুজব উঠে৷ এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। পরে ওই গার্মেন্টস ও আশপাশের বেশ কয়েকটি কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়৷

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থা নেয়৷ তাদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছে৷ ওই শ্রমিক মৃত্যুর গুজবেই শ্রমিকরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করে৷ এ সময় তাদের পুলিশ বুঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পরে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সকাল পৌনে ১০টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

অপরদিকে বেতন বাড়ানোর দাবিতে সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি, বাঘের বাজারের নতুন বাজার ও ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একাধিক পয়েন্টে শ্রমিকদের অবস্থানের কারণে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা মহাসড়ক আটকে বিক্ষোভ করেন। অবরোধের কারণে আটকে পড়ে যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।মানচিত্র দেখুন

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, বেলা সোয়া ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন। শুধু সদর উপজেলাই নয়, মহানগরের কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন।

শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে একাধিক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে গাজীপুরে সকাল থেকেই অচলাবস্থা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা