নিজস্ব প্রতিবেদক;
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। এরই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী।
প্রথম দল হিসেবে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।