• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় আসামি গ্রেপ্তার

রহমত আরিফ,ঠাকুরগাঁও সংবাদদাতা / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. হেলাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে ভূল্লী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডিবিতে তদন্তাধীন সাইবার সুরক্ষা আইনের মামলায় হেলাল মিয়া এজাহারনামীয় ২ নম্বর আসামি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূল্লী থানার কচুবাড়ি (হাটপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার হেলাল মিয়া ক্যাসিনো ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, হেলাল মিয়ার কর্মকাণ্ডের কারণে স্থানীয় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা