• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

নীলফামারীতে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

হাবিবুর রহমান উপজেলা প্রতিনিধি, ​ডিমলা (নীলফামারী) / ৬৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ইয়াবা, অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল (৯ আগস্ট রবিবার আনুমানিক রাত ২টার দিকে
​উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন এলাকা থেকে থানার হাট বিজিবি ক্যাম্পের একটি দল তাকে হাতেনাতে আটক করে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৬৭ পিস ইয়াবা, ৫টি মোবাইল ফোন, ১টি ওয়াকিটকি, ১টি স্টিক, ধারালো অস্ত্র এবং চোরাচালান কাজে ব্যবহৃত ১টি পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​এলাকাবাসীর কাছে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের বড় চালান সরবরাহ করে
আসছিল। বিজিবির এ ধরনের অভিযানে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

​আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ ও মাদক নির্মূলে বিজিবির এমন কঠোর জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা