• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৭ জনকে জরিমানা

মোঃ আজিজুল হাকিম দিনাজপুর ,প্রতিনিধি: / ৭৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৭ জনকে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) কাহারোল উপজেলায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় এনামুল হককে (৬৫) ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় নিয়ম লঙ্ঘনের দায়ে কার্তিক রায় (৪১), জিল্লুর রহমান (৪৯), মোহন দাস (৩২), সুনিরাম টুডু (২৭) ও আ. মালেককে (৩২) প্রত্যেকে ২০০ টাকা করে এবং মো. মুকুল ইসলামকে (৩২) ৩০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা