• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নাচোলে জাহাঙ্গীর আলমের মোটরসাইকেল শোভাযাত্রা জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে

মেহেদী হাসান,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ১২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২ নম্বর ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আয়োজিত এই শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল আরোহী, নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

শোভাযাত্রাটি খোলসী বাজার থেকে শুরু হয়ে মল্লিকপুর, ফতেপুর, সানপুর, পাহাড়পুর, ফুলবাড়ি, মারকৈল, আহুরা, সিংরোইল, মাধবপুর, টাকাহারা, সালালপুর, মির্জাপুর, বিরেনবাজার, গজালবাড়ী, মিরকাডাঙ্গা, বেলডাঙ্গা ও চানপাড়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় খোলসী বাজারে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। পুরো কর্মসূচি জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং পথচারীদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে আমরা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করতে চাই। জনগণের সেবা এবং ফতেপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

আয়োজকদের দাবি, জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শান্তিপূর্ণ পরিবেশে শোভাযাত্রাটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা