• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Headline
ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ

ফেনীর পরশুরামে ফুটবল উন্মাদনা, কেবিএ আজিজ স্কুলে চ্যাম্পিয়ন দশম শ্রেণি

পরশুরাম প্রতিনিধি / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ফেনীর পরশুরামের ঐতিহ্যবাহী কেবিএ আজিজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ফাইনাল খেলায় অষ্টম শ্রেণির দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থীদের দল।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে অষ্টম শ্রেণিকে হারিয়ে বিজয়ের মুকুট অর্জন করে দশম শ্রেণি।

খেলা শেষে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয়ের সভাপতি ও ফেনী জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ওসি তদন্ত মো. ফরিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, অভিভাবক সদস্য ইমাম হোসেন মজুমদার ডালিম ও সাবেক অভিভাবক সদস্য মাহবুবুল হক মজুমদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা এমরান উদ্দিন মজুমদার।

পরে অতিথিরা বিজয়ী দশম শ্রেণির খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। একই সঙ্গে রানার্সআপ দল অষ্টম শ্রেণির খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল এবং বিদ্যালয়ের ইনডোর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা