• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মোর্শেদ খান, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত লাভলী আক্তার ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক মনোমালিন্য ও কলহের জের ধরে বুধবার সকাল ৮টার দিকে লাভলী আক্তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত সখীপুর থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা