• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা

শ্রীপুরে বিএনপি থেকে বহিষ্কারের পর দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন মাহবুব আলম

জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ২৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের পর দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি কর্মী মাহবুব আলম।

সোমবার (৩ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মাহবুব আলম দক্ষিণ ধনয়া গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে রাজনীতির অঙ্গন থেকে চিরতরে সরে যাওয়ার ঘোষণা দেন। তিনি ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

এর আগে গত ২৯ জুলাই শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাহবুব আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি অভিযোগ করেন, মাহবুব আলম দলের নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এদিকে দল থেকে বহিষ্কারের পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে মাহবুব আলম দুধ দিয়ে গোসল করেন। এ সময় তিনি ঘোষণা দেন, তিনি আর কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না।

স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে আলোচনা চলছে। তবে অভিযোগগুলোর বিষয়ে মাহবুব আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা