• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

ভোটের অধিকার নিশ্চিতের দাবিতে মাঠে চা শ্রমিকরা, দ্রুত নির্বাচনের আহ্বান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি / ১০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সভা করেছেন চা শ্রমিকরা। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা ও সুষ্ঠু ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন চা বাগানের শ্রমিক নেতৃবৃন্দ ও পঞ্চায়েত কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে বালিশিরা ভ্যালীর ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি শ্রীধনি কুর্মি, সহ-সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন দীর্ঘায়িত ও বানচাল করার উদ্দেশ্যে আদালতে একটি মামলা করা হয়েছে। তারা বলেন, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দ্রুত মামলা প্রত্যাহার করে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা প্রয়োজন।

শ্রমিক নেতারা আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টার বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হলে চা শ্রমিকদের মধ্যে চলমান অস্থিরতা কমবে এবং ইউনিয়নে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা অভিযোগ করেন, একটি পক্ষ আদালতে মামলা করে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি জানান, মামলার নিষ্পত্তির পর দ্রুত নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা