• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা

মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সংঘর্ষ, বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সোয়ারই ও রাজেন্দ্রপুর গ্রামে এক যুবকের নিখোঁজ হওয়া ও অপহরণের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ঘিরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোয়ারই গ্রামের বাসিন্দা ফুয়াদ হাসান সাকিব ও রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত শনিবার রাতে গহরপুর এলাকায় সাকিবের মাছের খামারে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মাহফুজ মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল খামারে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সাকিবকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনার পর থেকে সাকিবের কোনো খোঁজ না পাওয়ায় সোয়ারই গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীরা সাকিবকে উদ্ধারের দাবিতে রাজেন্দ্রপুর গ্রামে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে কয়েকটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা