আকলিমা খাতুন ক্রাইম রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন লখপুরে আজ ২৩/০৫/২০২৬ বেলা ১১ আটটার সময় একটি অনাকাঙ্ক্ষিত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সৎ মা রুকাইয়া শিকদারের হেফাজতে থাকা অবস্থায় ছয় বছরের শিশু আবু তালহার আকস্মিক বিদায়ের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে এক পরিকল্পিত ও সাজানো নাটক। তাদের অভিযোগ—শিশুটির সৎ মা রুকাইয়া শিকদার নিজেই বালতির মধ্যে চেপে ধরে তাকে হত্যা করেছেন, যা এখন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
পাশের ঘরের ভাড়াটিয়া নারী, যিনি শিশুটির মৃতদেহ উদ্ধার করেন , তিনি ঘটনার সময়কার পরিস্থিতি তুলে ধরে বলেন যে ভারতের মধ্যে মর দেহটি পাওয়া গিয়েছে সে বালতিতে কোন প্রকার শিশুটি ইচ্ছেকৃতভাবে থাকতে পারে না, দেখে মনে হচ্ছে এটা সম্পূর্ণ সাজানো গোছানো একটি পরিকল্পিত মার্ডার, এছাড়াও তিনি বলেন বিভিন্ন সময়ে ছেলেটিকে মারধর ঘরের বাইরে ফেলে রাখা সহ নানান ধরনের অভিযোগ রয়েছে এই সৎ মায়ের বিরুদ্ধে।
আবু তালহার গর্ভধারিণী মা মনিরা বেগমের সাথে কথা বলা হলে, তিনি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সুনির্দিষ্ট বিচারের দাবি জানান। উক্ত ঘটনায় পুরো এলাকা জুড়ে সৎ মায়ের দিকে আঙ্গুল তুলছেন এলাকার সাধারণ মানুষ,
শিশুটির বাবা সৈকত ইসলাম আমাদের প্রতিনিধিকে ঘটনার পেছনের পারিবারিক পরিস্থিতি এবং তার সন্দেহের কথা বিস্তারিত জানান। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত ফকিরহাট থানা পুলিশ কাউকে গ্রেফতার করেননি বলে জানিয়েছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তবে তিনি বলেন ঘটনা স্থল থেকে কোন প্রকার সততা পেলে অবশ্যই সৎ মাকে গ্রেফতার করা হবে।