আনোয়ার হোসেন (রাজ) চাঁদপুর কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম,এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সোহেল খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন পৌরসভাস্থ কড়াইয়া সাকিন হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জনি হোসেন(২৮), পিতা- মৃত জাকির হোসেন, মাতা- মোসাঃ মাকসুদা বেগম, গ্রাম- কড়ইয়া (প্রধানিয়া বাড়ী, ৬নং ওয়ার্ড, কচুয়া পৌরসভা), থানা- কচুয়া, জেলা- চাঁদপুর এর হেফাজত হইতে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ৪২, তারিখ- ২৩/০৫/২০২৬খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। ধৃত আসামীকে অদ্য ২৩/০৫/২০২৬খ্রিঃ তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।