• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
চান্দিনায় বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, কারাগারে প্রেরণ।  মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার  মোল্লাহাটে শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠিত ‎৪৯ বিজিবির অভিযানে ২৩ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক আদালতে প্রক্সি দিতে গিয়ে যুবক, মামলার বাদীকে হুমকি মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড নবীগঞ্জে কৃষক সমসু মিয়াকে মারধর করে পঙ্গু বানিয়ে মামলা না তুললে মসজিদে নামাজ ও রাস্তা ঘাটে পেলেই হত্যার হুমকি! যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শ্বশুরকে মারধরের অভিযোগ, গলাচিপা হাসপাতালে ভর্তি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 

‎৪৯ বিজিবির অভিযানে ২৩ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ২৮ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎শনিবার (২৩মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় ১৩০টি শাড়ী, ০৪টি থ্রী-পিস, ৩.৫ কেজি জিরা, ১১৪ প্যাকেট ফুসকা, ১০ কেজি আমসত্ত্ব, ০৪ প্যাকেট কিসমিস, ১৮ প্যাকেট সন পাপড়ী, ৮৪টি খাদ্য সামগ্রী, ১০৩৭টি চকলেট এবং ২৫০৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২২,৭০,৭৭০/-(বাইশ লক্ষ সত্তর হাজার সাতশত সত্তর) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা