• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
চান্দিনায় বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, কারাগারে প্রেরণ।  মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার  মোল্লাহাটে শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠিত ‎৪৯ বিজিবির অভিযানে ২৩ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক আদালতে প্রক্সি দিতে গিয়ে যুবক, মামলার বাদীকে হুমকি মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড নবীগঞ্জে কৃষক সমসু মিয়াকে মারধর করে পঙ্গু বানিয়ে মামলা না তুললে মসজিদে নামাজ ও রাস্তা ঘাটে পেলেই হত্যার হুমকি! যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শ্বশুরকে মারধরের অভিযোগ, গলাচিপা হাসপাতালে ভর্তি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 

মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

মোঃ এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার / ১৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মোঃ এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার

 

নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে মাটি ও বালি কাটার দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের কাউসার মিয়া (২৩) ও হিমেল মিয়া (২৮)।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খিদিরপুর ইউনিয়নের রামপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষিজমি ও ব্রহ্মপুত্র নদ থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে ট্রাক্টরের মাধ্যমে অবৈধভাবে মাটি ও বালি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

 

 

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে এলে শনিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় কাউসার ও হিমেলকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা