• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
চান্দিনায় বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, কারাগারে প্রেরণ।  মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার  মোল্লাহাটে শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠিত ‎৪৯ বিজিবির অভিযানে ২৩ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক আদালতে প্রক্সি দিতে গিয়ে যুবক, মামলার বাদীকে হুমকি মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড নবীগঞ্জে কৃষক সমসু মিয়াকে মারধর করে পঙ্গু বানিয়ে মামলা না তুললে মসজিদে নামাজ ও রাস্তা ঘাটে পেলেই হত্যার হুমকি! যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শ্বশুরকে মারধরের অভিযোগ, গলাচিপা হাসপাতালে ভর্তি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 

চান্দিনায় বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, কারাগারে প্রেরণ। 

এ কে এম আজাদ, নিজস্ব প্রতিনিধি  / ১৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

এ কে এম আজাদ, নিজস্ব প্রতিনিধি 

 

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মো: ফয়সাল (২০), পিতা- মো: হাছান, সাং- গজারিয়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া আব্দুল কাইয়ুম (২১), পিতা- জহিরুল ইসলাম, সাং- লনাই, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাকে একই অপরাধে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে মহসিন (২৫), পিতা- মোসলেম, সাং- লনাই, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাকে মাদক সেবনের দায়ে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরে সাজাপ্রাপ্ত তিনজনকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা