• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

যৌতুকের টাকার জন্য স্ত্রীর ওপর নৃশংসতা: চুল কেটে ছুরিকাঘাত, আখাউড়ায় স্বামী পলাতক

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
‎‎ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর ওপর চালানো হয়েছে ভয়াবহ নির্যাতন। স্বামীর হাতে চুল কেটে দেওয়া থেকে শুরু করে ছুরিকাঘাত—এমন বর্বর ঘটনার শিকার হয়েছেন মিম আক্তার (২৫) নামের এক নারী। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু পলাতক রয়েছেন।
‎মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঘরের ভেতর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে মিম গুরুতরভাবে আহত হন।
‎পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালে একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে দীন ইসলাম দেলুর সঙ্গে মিম আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে দীন ইসলাম নরসিংদীতে একটি সেলুনে কাজ করতেন। তবে কিছুদিন ধরে ব্যবসার কথা বলে স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তিনি।
‎অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে আবারও টাকার দাবিতে মিমকে মারধর করেন দীন ইসলাম ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে মিম টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে দীন ইসলাম কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেন—যা নিছক শারীরিক নির্যাতনই নয়, বরং মানসিকভাবে ভেঙে দেওয়ার এক জঘন্য চেষ্টা বলে মনে করছেন স্থানীয়রা। এরপর ছুরি দিয়ে আঘাত করলে মিমের হাত ও মুখে গুরুতর জখম হয়।
‎আহত মিমকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
‎ঘটনার পরপরই অভিযুক্ত দীন ইসলাম দেলু পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
‎এ ঘটনায় মিমের মা পুতুল বেগম বাদী হয়ে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমার মেয়েকে যে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এর কঠোর বিচার চাই।”
‎মিমের বাবা জহিরুল ইসলাম বলেন, “যৌতুকের জন্য এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
‎আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
‎এদিকে, এমন নৃশংস ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। সচেতন মহল বলছেন, যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোরও তাগিদ দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা