• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

জয়পুরহাট-১ আসনের এমপি’র পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ফজলুর রহমান সাঈদ আজ বুধবার সকালে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় হাসপাতালে ভর্তিকৃত রোগীদের শারীরিক খোঁজ খবর নেন এবং আউটডোর রোগীদের সাথে কথা বলেন। এছাড়াও হাসপাতালের যন্ত্রপাতির বিষয়ে খোঁজখবর নেন।
পরে তিনি কর্মরত ডাক্তার, নার্স এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মত বিনিময়কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি বিষয়ে আগামী সংসদ অধিবেশনে কথা বলবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তরুণ কুমার পাল, ডাঃ নুর আমিন, ডাঃ মিনহাজুল ইসলাম, ডাঃ মানসুরা মরিয়ম, ডাঃ দিলরুবা আফরোজ, ডাঃশামীম রাসেল, ডাঃ মাহফুজুল আলম, ডাঃ হাবিবুল হাসান, ডাঃ মারুফা মাহমুদ,
নার্সিং সুপারভাইজার সোহেলী আক্তার, সিনিয়র স্টাফ নার্স নাসিমা আক্তার,
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা জামাত ইসলামের আমির সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামাত ইসলামের আমির মাওলানা আবুল বাশার, সেক্রেটারি গোলাম রাব্বানী সহ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা