• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

চান্দিনায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার মাদক ব্যবসায়ী, সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ও মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধে অভিযান জোরদার

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, চান্দিনা:
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, সিআর (কোর্ট) ওয়ারেন্টভুক্ত আসামি এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক মামলায় মহিচাইল ইউনিয়নের বাসিন্দা মোঃ তাজুল ইসলাম (২৯), পিতা-মৃত মোঃ আলী, মাতা-মরিয়ম বেগমকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে নাওতলা (লিজার বাড়ী) এলাকার শিপন (৩৫), পিতা-নুরুল ইসলাম; একই এলাকার নুরুল ইসলাম, পিতা-জয়নাল আবেদীন; এবং ঘাটিগড়া এলাকার মোঃ সোহেল রানা, পিতা-আলমগীর হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, ফতেপুর কাজী বাড়ী এলাকার মোঃ আকতার হোসেন (৩৫), পিতা-জাহাঙ্গীরকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়।
চান্দিনা থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণে তাদের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা