• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

শ্রীমঙ্গল লোকালয়ে”হেলে সাপ” উদ্ধার

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক এলাকা থেকে বিরল প্রজাতির বাফ স্ট্রাইপড কিলব্যাক বা ‘হেলে সাপ’উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ঠা মে) বিকেলে শহরতলীর সন্ধানী আবাসিক এলাকা থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেটিকে সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ অবমুক্ত করা হয়।

জানা গেছে, সদর ইউপির সন্ধানী আবাসিক এলাকার বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার বাড়িতে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকৃত সাপটির ইংরেজি নাম বাফ স্ট্রাইপড কিলব্যাক (Buff-striped Keelback), যা স্থানীয়ভাবে ‘হেলে সাপ’ বা ‘ধানের সাপ’ নামে পরিচিত। সাপটির বৈজ্ঞানিক নাম Amphiesma stolatum। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, এটি সম্পূর্ণ নির্বিষ ও শান্ত প্রকৃতির সাপ। মানুষের জন্য এটি মোটেও ক্ষতিকর নয়। মূলত ছোট ছোট কীটপতঙ্গকে আহার করে, এটি ফসলের উপকার করে।

স্বপন দেব সজল বলেন,“সাপটি দেখতে কিছুটা অদ্ভুত বা ভয়ঙ্কর মনে হলেও এটি অত্যন্ত নিরীহ। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটি উদ্ধার করি এবং বন বিভাগ’কে জানাই।”

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, সাপটিকে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যান এর গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সাপের ভূমিকা অপরিসীম। লোকালয়ে সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে না মেরে বনবিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলকে খবর দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।”

পরিবেশবীদরা বলছেন, নির্বিচারে সাপ নিধনের ফলে প্রকৃতিতে ইঁদুর ও ক্ষতিকর পতঙ্গের উপদ্রব বাড়ছে। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। নতুবা পরিবেশ ও তার প্রকৃতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা