• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

খাগড়াছড়ি ​পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে ৫ মে শাপলা চত্বরের ঘটনার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে হেফাজতে ইসলাম পানছড়ি শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা কারী আব্দুল কাদের মাহের। হেফাজতে ইসলাম পানছড়ি শাখার সভাপতি মাওলানা শাব্বীর মাহমুদ (রশীদী)-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতী মহিউদ্দীন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ মে’র শহীদি তামান্না এ দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। ইসলামের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বক্তারা ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দশের সেবায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতীব মাওলানা দলিলুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ৫ মে’র ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা