• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

সৎ বাবার লালসার শিকার ৫ বছরের শিশু, ধর্ষণের অভিযোগে মামলা

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে সৎ বাবার বিরুদ্ধে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার, ৪ মে রাতে শিশুটির মা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার বাসিন্দা মতি মিয়া প্রায় ৫ বছর আগে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বিয়ে করেন। পরে ওই নারীর ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়।

অভিযোগ, গত এক বছর ধরে সৎ বাবা মতি মিয়ার কুনজর পড়ে শিশুটির ওপর। গত শুক্রবার, ১ মে রাতে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরদিন সকালে শিশুটির মা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওইদিনই শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।

শিশুটির মা বলেন, “মতি মিয়া মাদকাসক্ত। কয়েক মাস আগেও সে শিশুটিকে একা পেয়ে নির্যাতন করে। তখন স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। এ নিয়ে প্রতিবাদ করায় আমাকে একাধিকবার মারধর করেছে সে। আমি প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই।”

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা