• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ: জনবান্ধব ইউ.এন.ও এম এ মুহাইমিন আল জিহান

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার প্রশাসনিক অঙ্গনে মানবিকতা, সততা ও কর্মদক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান। নম্র, ভদ্র ও সদালাপী এই কর্মকর্তা অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে বিসিএস ক্যাডারে যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় নিয়োজিত রয়েছেন। তার অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও দায়িত্ববোধ এখন মনোহরদীর প্রশাসনিক কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে। দাপ্তরিক দীর্ঘসূত্রতা পরিহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।
তার নেতৃত্বে মনোহরদীতে বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে তার কার্যকর পদক্ষেপ ইতোমধ্যে দৃশ্যমান পরিবর্তন আনতে শুরু করেছে।

উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে
উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরাসরি তদারকি, জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের অভিযোগ শুনতে দপ্তরের দরজা উন্মুক্ত রাখা, এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে স্বচ্ছতা ও কঠোর তদারকি নিশ্চিত করা।

এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা এলাকায় ইতিবাচক পরিবর্তন আনছে বলে স্থানীয়রা মনে করছেন।
উপজেলাবাসীর মতে, এম এ মুহাইমিন আল জিহান শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের একজন সহযাত্রী। তার আন্তরিকতা, অমায়িক আচরণ ও দ্রুত সমস্যা সমাধানের মানসিকতা ইতোমধ্যেই তাকে জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি দিয়েছে।

মনোহরদীর সার্বিক উন্নয়ন এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে এমন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা